Skip to content
হোম/আমাদের সম্পর্কে
চেম্বার পরিচিতি

বিডি অ্যাডভোকেসি সম্পর্কে

বড় বড় বিশেষণ নয়, তথ্য দিয়েই জানুন আপনি কার সাথে কাজ করছেন।

চেম্বার

বিডি অ্যাডভোকেসি ঢাকার কাকরাইলে অবস্থিত আইনজীবীদের একটি চেম্বার। ২০০৯ সালে ব্যারিস্টার মোহাম্মদ রাসেল চেম্বারটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে চেম্বারে আছেন ১১ জন আইনজীবী (৩ জন ব্যারিস্টার, হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত ৪ জন এবং জেলা আদালতে তালিকাভুক্ত ৪ জন আইনজীবী), ৩ জন পরামর্শক ও ১ জন সিনিয়র উপদেষ্টা। তাঁদের সহায়তায় আছেন ২ জন চেম্বার সহকারী, জজ কোর্টের ২ জন ও হাইকোর্টের ২ জন ক্লার্ক। এখানকার প্রত্যেক আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত।

আমরা একসাথে সীমিত সংখ্যক মামলা নিই। এর মানে, প্রথম পরামর্শে যে আইনজীবীর সাথে দেখা হয়, তিনিই আপনার ফাইল দেখেন। এ কারণেই মাঝে মাঝে এমন কাজও আমরা ফিরিয়ে দিই, যা চাইলে নেওয়া যেত।

আমরা যেভাবে কাজ করি

পরামর্শ দেওয়ার আগে আমরা যাচাই করি। কাগজপত্র পড়ি, জমি বা কোম্পানির বিষয় হলে রেকর্ড মিলিয়ে দেখি, তারপর বাস্তবসম্মত পথগুলো জানাই, মামলা করে লাভ না থাকলে সেটাও। আপনি এগোতে চাইলে কাজের পরিধি আর ফি হিসাবের ভিত্তি কাজ শুরুর আগেই লিখিতভাবে দেওয়া হয়।

ফি কীভাবে ঠিক হয়

ফি নির্ভর করে বিষয়ের ধরন, জটিলতা এবং মামলা কোন আদালতে যাবে তার ওপর। কাজ শুরুর আগে যাচাইয়ের পর্যায়েই ফি কীভাবে হিসাব হবে তা লিখিতভাবে জানাই। আমরা নির্দিষ্ট ফি-তালিকা প্রকাশ করি না, কারণ সঠিক অঙ্ক নির্ভর করে আপনার বিষয়টির ওপর।

তথ্য প্রকাশের মান

এই ওয়েবসাইটের তথ্য চেম্বারে লেখা এবং একজন আইনজীবীর যাচাই করা। আইনের ধারাগুলো সর্বশেষ আইনের সাথে মিলিয়ে দেখা হয়, এবং প্রতিটি গাইডে হালনাগাদের তারিখ দেওয়া থাকে।

গোপনীয়তা

আপনি আমাদের যা বলবেন, প্রথম ফোনকল থেকেই তা আপনার ও চেম্বারের মধ্যে থাকবে, আপনি আমাদের নিয়োগ দিন বা না দিন। আমরা আপনার পক্ষে কাজ করতে পারব এবং কোনো স্বার্থের সংঘাত নেই, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনলাইন ফর্মে গোপনীয় তথ্য পাঠাবেন না।

বিষয়টা নিয়ে কথা বলতে চান?

প্রথম পরামর্শ মানে শুধু কথা বলা, কোনো বাধ্যবাধকতা নয়।