Skip to content
হোম/জরুরি আইনি সহায়তা
সময় যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ

জরুরি আইনি সহায়তা

কিছু বিষয় অপেক্ষা করে না: গ্রেপ্তার, জামিনের আবেদন, নিষেধাজ্ঞার সময়সীমা, অথবা এমন শুনানি যেখানে হাজির না হলে মামলাই হারাতে পারেন।

চেম্বারে ফোন করুন

ফোন করুন +880 1772 137777 (চেম্বার খোলা থাকার সময়)। অফিস সময়ের বাইরেও জরুরি প্রয়োজনে +880 1772 137777 নম্বরে যোগাযোগ করা যায়।

কাউকে আটক করা হলে ফোন করার আগে থানার নাম, গ্রেপ্তারের সময় এবং মামলা বা জিডি নম্বর লিখে রাখুন। এই তিনটি তথ্য হাতে থাকলে অন্তত এক ঘণ্টা সময় বাঁচে।

চেম্বারের সময়

রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

গ্রেপ্তারের পর প্রথম ২৪ ঘণ্টা

গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। পুলিশ রিমান্ড চাইতে পারে, আর আসামিপক্ষ জামিনের আবেদন করতে পারে। এই সময়টুকুতে দ্রুত ও সঠিকভাবে পদক্ষেপ নেওয়া পরের সবকিছুর ওপর বড় প্রভাব ফেলে। আমরা হাজিরার দিন আদালতে উপস্থিত থাকি, রিমান্ডের বিরোধিতা করি ও জামিন চাই। জামিন নামঞ্জুর হলে দায়রা জজ আদালতে, প্রয়োজনে হাইকোর্ট বিভাগে যাই।

পুরো প্রক্রিয়া জানতে দেখুন: গ্রেপ্তার, জামিন ও রিমান্ড.