Skip to content
আইনি সেবা

ঢাকায় মামলার আইনজীবী: জামিন, ফৌজদারি, দেওয়ানি ও রিট

মামলা হলে প্রথম কয়েক দিনেই অনেক কিছু ঠিক হয়ে যায়: জামিন, সঠিক জবাব, সঠিক আদালত। ফৌজদারি, দেওয়ানি ও রিট মামলা আমরা প্রথম শুনানি থেকে আপিল পর্যন্ত চালাই, আর আপোষে আপনার লাভ বেশি হলে আপোষ করাই।

ব্যারিস্টারের নেতৃত্বে২০০৯ থেকে অ্যাডভোকেট২৪ ঘণ্টার মধ্যে উত্তরকাকরাইল, ঢাকা
বাঁধা মামলার নথি, দাঁড়িপাল্লা ও কলম: ফৌজদারি, দেওয়ানি ও রিট মামলা

আপনার সমস্যা কি এর মধ্যে আছে?

যেটি আপনার ঘটনার সবচেয়ে কাছাকাছি সেটি বেছে নিন। প্রতিটিতে প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজ ও আদালতের বিবরণ আছে।

চার ধরনের বিরোধ

আমাদের আদালতের কাজ চার ভাগে: ফৌজদারি প্রতিরক্ষা, দেওয়ানি ও বাণিজ্যিক দাবি, হাইকোর্ট বিভাগ, শ্রম আদালত ও কর আপিলের মতো বিশেষ ফোরাম, এবং আপোষ। প্রতিটি সেবার পাতায় প্রক্রিয়া, আদালত ও কী আশা করবেন তা আছে।

ফৌজদারি মামলা ও জামিন

ফৌজদারি সেবা দেখুন →

দেওয়ানি ও ব্যবসায়িক দাবি

দেওয়ানি সেবা দেখুন →

বিশেষ, কর ও নিয়ন্ত্রক ফোরাম

এই শাখা দেখুন →

যে আইনের ভিত্তিতে কাজ করি

এই পাতার কাজের মূল আইনগুলো এখানে। প্রতিটি মামলার ফল তার নিজস্ব তথ্য ও কাগজের ওপর নির্ভর করে।

কীভাবে কাজ করি

  1. আগে ফোন করুনফোন বা হোয়াটসঅ্যাপ ০১৭৭২১৩৭৭৭৭। গ্রেফতার বা কালই শুনানি থাকলে লিখে নয়, সরাসরি ফোন করুন।
  2. আমরা মামলার কাগজ পড়িএজাহার বা নালিশি দরখাস্ত, অভিযোগপত্র, আরজি, নোটিশ বা আদেশ: নথিতে যা আছে তা দেখে তবেই পরামর্শ।
  3. লিখিত কৌশল ও ফিকী কী পথ, ঝুঁকি কী এবং আমাদের ফি-র ভিত্তি লিখিতভাবে দিই।
  4. আমরা আদালতে দাঁড়াইখসড়া, দাখিল ও শুনানি নিজেরাই করি, প্রতিটি শুনানির পর আপনাকে জানাই।

যা সাথে আনবেন

  • এজাহার, নালিশি দরখাস্ত বা জিডির কপি
  • কোনো আদেশ, ওয়ারেন্ট, সমন বা নোটিশ
  • চেক, চুক্তি, রসিদ বা মেসেজ যা আপনার পক্ষের প্রমাণ
  • নাম ও তারিখসহ ঘটনার সংক্ষিপ্ত ক্রম

এই বিষয়ে বিনামূল্যের গাইড

আমাদের আইনজীবীদের লেখা ও যাচাই করা সহজ ভাষার গাইড।

সাধারণ জিজ্ঞাসা

উকিল ও ব্যারিস্টারের মধ্যে পার্থক্য কী?

ব্যারিস্টার ইংল্যান্ড ও ওয়েলসে বার-এ কল পাওয়া আইনজীবী। বাংলাদেশের আদালতে মামলা করতে তাঁকেও অন্য সবার মতো বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে হয়। ব্যারিস্টার মোহাম্মদ রাসেল দুটোই।

কত দ্রুত জামিনের আবেদন করা যায়?

যেদিন ফোন করেন সেদিনই কাজ শুরু করি। সেদিনই জামিন চাওয়া যাবে কি না তা নির্ভর করে আদালত বসছে কি না, কোন ধারা এবং মামলার কাগজ পাওয়া যাচ্ছে কি না তার ওপর। আগাম জামিনের আবেদন হাইকোর্ট বিভাগে হয়।

আমার মামলা কোন আদালতে হবে?

ফৌজদারি মামলা ম্যাজিস্ট্রেট আদালতে শুরু হয়, গুরুতর মামলা দায়রা আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে যায়। দেওয়ানি মামলা মূল্য অনুযায়ী সহকারী জজ বা যুগ্ম জেলা জজ আদালতে। রিট হাইকোর্ট বিভাগে।

ফৌজদারি মামলা কি আপোষ করা যায়?

শুধু আইনে আপোষযোগ্য হিসেবে উল্লেখিত অপরাধেই আপোষ চলে। অন্যগুলো সমঝোতা করে তুলে নেওয়া যায় না, তবে আপোষ জামিন ও সাজার ক্ষেত্রে গুরুত্ব পেতে পারে। কোন অপরাধ আপোষযোগ্য, তা আমাদের গাইডে আছে।

হাইকোর্টে রিট করতে কত টাকা লাগে?

কোর্ট ফি সামান্য। মূল খরচ খসড়া ও শুনানির, যা নির্ভর করে মামলায় কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে তার ওপর। দাখিলের আগেই ফি-র ভিত্তি লিখিতভাবে জানাই।

আইন লাইব্রেরি

এই গাইডের পেছনের আইন ও ফরম

বিডি অ্যাডভোকেসিতে সংরক্ষিত প্রামাণিক পাঠ। ধারা নম্বরগুলো এই গাইডে ব্যবহৃত।

মামলা বা গ্রেফতারের মুখে?

জরুরি হলে এখনই ফোন করুন ০১৭৭২১৩৭৭৭৭। অন্য সব ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিই। লিখিত প্রাথমিক মূল্যায়ন বিনামূল্যে।

শেয়ার করুন